বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

ফেইসবুকে ডিমের দাম নির্ধারণ কয়েকজন মিলে: এফবিসিসিআই প্রশাসক

bornomalanews
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩০৪ Time View

ডিমের দাম নিয়ে দুই বছর ধরে তুমুল আলোচনার মধ্যে ‘কয়েকজন মিলে ফেইসবুকে’ খাদ্য পণ্যটির দাম নির্ধারণ করে দিচ্ছেন বলে তথ্য জানিয়েছেন ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

এভাবে দাম, নির্ধারণ প্রতিযোগিতা আইনের পরিপন্থি বলেও জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আশাবাদের কথাও বলেছেন তিনি।

রোববার ডিম ও মুরগির বাজার নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে রাজধানীর কাপ্তান বাজার পরিদর্শন করে শীর্ষ বাণিজ্য সংগঠন দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এফবিসিসিআইয়ের নেতারা।

এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে ডিমের মূল্য ও সরবরাহ পরিস্থিতি বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ করেন এফবিসিসিআই প্রশাসক।

পরিদর্শন কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি বলেন, ”আমরা বেশ কিছু তথ্য পেয়েছি কারা মাঝখানে এই ব্যবসাটা করে। আমরা আশা করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব।”

‘সব মধ্যস্বত্বভোগীকে হয়ত ধরা যাবে না’ মন্তব্য করে তিনি বলেন, “মেজর যারা মার্কেট নিয়ন্ত্রণ করে তাদের একটি তালিকা আমরা পেয়েছি। তারা কয়েকজন মিলে ফেইসবুকে দাম নির্ধারণ করে দিচ্ছে।”

কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়েও অংশ নেন হাফিজুর। বলেন, ”বাজার স্থিতিশীল রাখতে আপনাদের ভূমিকা দেখতে চায় এফবিসিসিআই। কেউ যদি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে, তাদের তথ্য আমাদের দিন। আমরা এসব তথ্য সরকারকে হস্তান্তর করব। সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

এফবিসিসিআইয়ের বাজার মনিটরিং সেল প্রয়োজনে ডিম-মুরগির সরবরাহকারী পর্যায়েও বাজার তদারকি করবে বলেও উল্লেখ করেন প্রশাসক।

কাপ্তান বাজারস্থ ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, চাহিদা অনুযায়ী ডিমের সরবরাহ বজায় থাকলে দাম কমে আসবে।

এফবিসিসিআই এর সাবেক পরিচালক খন্দকার রুহুল আমীন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধি এবং ছাত্র সমন্বয়কসহ অন্যান্যরাও পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102