বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

সামরিক শক্তির মাধ্যমে অর্জন করা সম্ভব নয় সব লক্ষ্য: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

bornomalanews
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩০১ Time View

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইরানের ওপর ‘সুনির্দিষ্ট, প্রাণঘাতী এবং বিস্ময়কর’ হামলার মাধ্যমে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি। তার ভাষায়, ইসরায়েলের লম্বা হাত যেকোনো শত্রুর কাছে পৌঁছাতে সক্ষম যারা আমাদের ক্ষতি করতে চায়।’

ইয়োভ গ্যালান্ট বলেন, ইসরায়েলের আঘাতে হামাস কার্যত একটি সামরিক কাঠামো হিসেবে নিষ্ক্রিয় হয়ে গেছে। হিজবুল্লাহও একের পর এক আঘাতের সম্মুখীন হয়ে পিছু হটেছে। তাদের প্রধান নেতৃত্ব ধ্বংস হয়েছে, ক্ষেপণাস্ত্র ও রকেটের প্রধান অংশ ধ্বংস হয়েছে এবং সীমান্ত থেকে তাদের বাহিনীকে সরিয়ে নেওয়া হয়েছে।

গালান্টের মতে, এ ধরনের গোষ্ঠীগুলো আর ইরানের জন্য কার্যকর হাতিয়ার নয়। তবে তিনি উল্লেখ করেন, সব লক্ষ্য সামরিক শক্তির মাধ্যমে অর্জন করা সম্ভব নয়।

 

তিনি বলেন, জিম্মিদের ঘরে ফিরিয়ে আনতে যন্ত্রাদায়ক কিছু সমঝোতা প্রয়োজন। জিম্মি, তাদের পরিবার, নিহত সেনাদের জন্য সেই সমঝোতা করা আমাদের দায়িত্ব।

এদিকে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য দোহায় গেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। সেখানে তিনি সিআইএ পরিচালক বিল বার্নস এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা যায়, সম্প্রতি সংঘটিত ঘটনাগুলোর ভিত্তিতে হামাসের আটককৃত জিম্মিদের মুক্তির জন্য আলোচনা পুনরায় শুরু করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102