শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

প্রতারণা ফাঁদ এমপিওভুক্তির নামে, সতর্ক করল অধিদপ্তর

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৪ Time View

দেশের বিভিন্ন মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্তিকরণ, এমপিওভুক্ত মাদ্রাসায় বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল প্রদান, পদোন্নতি নামে প্রতারণা ফাঁদ ফেলেছে একটি প্রতারক চক্র। এসব প্রতারণা থেকে সবাইকে সাবধান থাকতে বলেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ কোনো ধরনের সুবিধা বা অর্থ দাবি করলেই বুঝতে হবে এটা প্রতারক চক্রের কাজ। এক্ষেত্রে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেছে অধিদপ্তর।

ডিজি প্রতিনিধি মনোনয়নে সহযোগিতা, এমপিও শিটে নাম, পদবি, জন্ম-তারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণে শিক্ষক-কর্মকর্তা মনোনয়ন, ইনডেক্স প্রদান, ইনডেক্স কর্তনসহ অধিদপ্তরের বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস/প্রলোভন দেখিয়ে মাদ্রাসায় ফোন, ই-মেইল, হোয়াটস অ্যাপের মাধ্যমে এসএমএস, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মাধ্যমে টাকা দাবি করছে।

ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার নামে একাধিক প্রতারক চক্র বিভিন্ন মাধ্যমে (হোয়াটস অ্যাপের মাধ্যমে কর্মকর্তার ছবি ব্যবহার করে) টাকা হাতিয়ে নিয়েছে বলে কয়েকটি অভিযোগ পাওয়া গেছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কোনো কাজে টাকা প্রদানের প্রয়োজন নেই। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সুনির্দিষ্ট বিধিবিধানের ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। অর্থের বিনিময়ে বা উপহারের বিনিময়ে কোন কিছুই হওয়ার সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102