সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বিএনপি নেত্রী শামা ওবায়েদ দায়িত্বে ফিরলেন

bornomalanews
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৯৭ Time View

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের জন্য এলো স্বস্তির খবর। দলীয় সিদ্ধান্তে তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে, যার মাধ্যমে আবারও তিনি ফিরলেন তার পুরোনো দায়িত্বে।

রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গত ২১ আগষ্ট ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলটির সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সব পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। তবে উল্লিখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো। আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।’

উল্লেখ্য, গত ২৩ আগস্ট নগরকান্দা থানায় নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে বিএনপির নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে (৫২) প্রধান আসামি করে ৫০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার পদ স্থগিত করা হয়। এখন তিনি তার পদ ফিরে পেলেন। শামা ওবায়েদ ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102