মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের জন্য ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে :প্রেস সচিব জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র! নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার দলের প্রতি ইসির কঠোর সতর্কতা

যেভাবে আবেদন,এইচএসসি উত্তীর্ণদের জন্য বৃত্তি

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৪০ Time View

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেবে। ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের (স্নাতক বা সমমান অধ্যয়নরত) এ বৃত্তি দেওয়া হবে।

এই বৃত্তির আবেদনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদনপত্র সংগ্রহ করবেন—

আবেদনপত্রের ফরম শাহজালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অথবা এখানে ক্লিক করে সংগ্রহ করা যাবে।

আবেদনের শর্তাবলি:

* আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সঙ্গে ফরমের ৩ নম্বর পৃষ্ঠায় ক্রমিক নম্বর ২০-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে;

* যেসব আবেদনকারীর পিতা বা মাতার বাত্সরিক আয় ২ লাখ টাকার ঊর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না;

* উপরে বর্ণিত আবেদনের যোগ্যতা ও আবেদনপত্রের ফরমে উল্লেখ করা শর্তাবলির কোনো একটি অসম্পূর্ণ থাকলে, কোনো তথ্য ভুল বা মিথ্য প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে;

* অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে;

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102