মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করবে যুক্তরাজ্য সরকার চাইলে

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৯০ Time View

যুক্তরাজ্যের ইন্দোপ্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করা হবে। রোববার (১৭ নভেম্বর)  অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশে এখন একটি ক্রান্তিকাল চলছে। সরকার যে কাজ করছে তাতে আমাদের সমর্থন থাকবে। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ড. ইউনূসের ভিশনের দিকে যুক্তরাজ্য তাকিয়ে রয়েছে। এ সময় দলগুলোর মধ্যে সমঝোতার কথাও বলেন তিনি। এছাড়া, পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্য সহায়তা করবে বলেও জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি চাইলে যেকোনো সময় বিদেশে যেতে পারেন।

তিনি আরও বলেন, সংস্কার শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। এ সময় নির্বাচন নিয়ে বৃটিশ সরকারের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।ক্যাথরিন ওয়েস্ট ১৬ নভেম্বর দুদিনের সফরে ঢাকায় আসেন। গত আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম  যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি বাংলাদেশ সফর করলেন। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা এবং যুক্তরাজ্য-বাংলাদেশ অভিবাসনে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102