মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

জামায়াতের বৈঠক জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৫ Time View

বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে দলটির চার সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়।

বৈঠক শেষে সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি, বিশেষ করে চলমান বিচার প্রক্রিয়া, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, গণতন্ত্র এবং নির্বাচনের বিষয়ে মতবিনিময় হয়েছে।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘জামায়াতে ইসলামী আগামীর বাংলাদেশকে কীভাবে দেখতে চায়—সে সম্পর্কে তারা জানতে চেয়েছেন। আমরা দলের পক্ষ থেকে আমাদের অবস্থান তুলে ধরেছি। বিচারের ব্যাপারে আমরা বলেছি—অপরাধী যারা আছে, তাদের বিচার হতে হবে। বিচার যেন নিরপেক্ষ হয় এবং ন্যায়বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব বিচার হবে, তা যেন আন্তর্জাতিক মানের হয়—সে সম্পর্কেও আমরা আলোচনা করেছি। প্রয়োজনীয় সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি ও যথাসময়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার বিষয়ে আমরা কথা বলেছি।’

জাতিসংঘের প্রতিনিধিদলে ইউএন হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের ট্রানজিশনাল জাস্টিস অ্যাডভাইজার সেবাস্টিয়ান ভেরেলস্ট এবং ফাইন্যানসিং ফর পিস বিল্ডিংয়ের ডেপুটি চিফ মারকাস লেনজেনসহ পাঁচজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102