বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পারমাণবিক শক্তির নতুন অধ্যায়! ২০২৬ সালের ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১১ দিনের বিশাল ছুটি যশোরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুঁশিয়ারি: শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দলীয় নেতাকর্মীর হামলা নারায়ণগঞ্জ নগর বিএনপির সদস্যসচিবের ওপর

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪০ Time View

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে পিটিয়ে জখম করেছেন দলীয় কর্মীরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার তিন রাস্তার মোড়ে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার বিকেলে বন্দরে পূর্বনির্ধারিত বিএনপির কর্মসূচিতে যাওয়ার সময় ৪০-৫০ জন যুবক হামলা করেন।

এতে অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও টিপুকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন তারা। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন মাসুদ রানা ও মুন্না। তাদের মধ্যে মুন্না রক্তাক্ত হয়েছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টিপুর ওপর হামলার সময় নূর হোসেন সেখানে উপস্থিত ছিলেন।

তবে ঘটনার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। 

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা জানান, ‘বিএনপির বহিস্কৃত নেতা আতাউর রহমান মুকুলের অনুসারীরা আমাদের গতিরোধ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই আক্রমণ করেন তারা। এতে আবু আল ইউসুফ খান টিপু, যুবদল নেতা মুন্না গুরুতর আহত হন।হত্যার উদ্দেশ্যে এ আক্রমণ হয়েছে।’

 

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘মুকুল, আশা, মোস্তাক, সৌরভ, রাজীবসহ ১৫০-২০০ লোক এই হামলা করেছে। দল ১৫ বছর ধরে ক্ষমতায় ছিল না। এই ১৫ বছর ধরে তারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দালালি করেছে। এখন দালালি করতে পারে না।

তাই তারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোক নিয়ে হামলা চালিয়েছে। তাদের হামলায় আমাদের প্রায় ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে। আমাদের সদস্যসচিব মৃত্যুশয্যায় রয়েছেন।’ 

আতাউর রহমান মুকুল বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। তাদের বিষফোঁড়া আমি। আমি ছাড়া কেউ নেই কথা বলার মতো। তারা আমার বিরুদ্ধে হত্যা মামলা করেছে। আমি মারামারির মানুষ না। মারামারি করতে জানি না। আমার সেই বয়সও নেই। যাদের কাছে দোষ করেছে তারাই মারধর করেছে। আমার লোকজন এসবের সঙ্গে জড়িত না।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশের টিম যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিভাবে, কী ঘটেছে তা তদন্তসাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102