মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

সচিবালয়ে অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ মির্জা ফখরুলের

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৬ Time View

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু এবং দুই-তিনজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার মধ্যরাতে সচিবালয়ের একটি ভবনে আগুন লাগার ঘটনায় তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “সচিবালয়ের মতো স্পর্শকাতর স্থানে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। এ ঘটনায় একজনের মৃত্যু এবং দুই-তিনজন আহত হওয়ার খবর আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।”

তিনি আরও বলেন, “অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনামলে এ ধরনের অগ্নিকাণ্ডে বিব্রতকর পরিস্থিতি তৈরি হওয়া অস্বাভাবিক নয়।”

মির্জা ফখরুল সচিবালয়ের অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন এবং আহতদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “নিহত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

উল্লেখ্য, বুধবার মধ্যরাতের এই অগ্নিকাণ্ডে সচিবালয়ের একটি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত কমিটি গঠন করে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102