মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

সোনু বলেন, অনেক কষ্ট করে বেঁচে আছি

bornomalanews
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯২ Time View

হঠাৎ করেই এক অদ্ভুত যন্ত্রণার আবির্ভাব। প্রথমে সোনুর মনে হয়েছিল, হয়তো তার পেশিতে টান ধরেছে। পিঠের ব্যথাকে তিনি গুরুত্ব দিতে চাননি, কিন্তু শেষ পর্যন্ত মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার ক্ষমতা হারালেন। মঞ্চ থেকে নেমে এসে কোমর ও পা টেনে মালিশ করার চেষ্টা করলেন, কিন্তু সব চেষ্টা বিফলে গেল। এখন তিনি শয্যাশায়ী, অসহ্য যন্ত্রণায় কাতর।

নিজের অবস্থার কথা জানাতে একটি ভিডিও পোস্ট করেছেন সোনু। সেখানে তিনি বলেন, “অনেক কষ্টে বেঁচে আছি। আজকের দিনটা যেন এক দুঃস্বপ্নের মতো। গান গাওয়ার সময় নাচানাচি করতে হয়, তাই ভাবলাম হয়তো সামান্য খিঁচুনি। কিন্তু পরিস্থিতি যে কতটা গুরুতর, তা আমি বুঝতে পারিনি। দর্শকের প্রত্যাশা আমার ওপর অনেক বেশি, তাদের নিরাশ করতে চাই না।”

ভিডিওতে সোনুর মুখাবয়ব থেকে স্পষ্ট যে যন্ত্রণা ছিল অসহনীয়। তিনি বললেন, “মনে হচ্ছিল, শিরদাঁড়ায় যেন সূচ বিঁধে রয়েছে। একটু নড়াচড়া করলেই মনে হচ্ছিল, সেটা আরও গভীরে প্রবেশ করবে। তবে দেবী সরস্বতীর কৃপায় আমি দিনটা পার করতে পেরেছি।”

শোনা যাচ্ছে, অনুষ্ঠান শুরুর আগেই যন্ত্রণা শুরু হয়েছিল, তবুও মঞ্চে উঠতে তিনি পিছপা হননি। আর এই পেশাদারিত্বের জন্য দর্শকরা সোনুর প্রশংসায় পঞ্চমুখ। সত্যিই, একজন শিল্পীর আত্মত্যাগের এমন উদাহরণ বিরল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102