বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বিএনপির নেতা-কর্মীদের অপকর্মের বেশির ভাগ খবরই ‘অপপ্রচার’: মির্জা ফখরুল

bornomalanews
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৩ Time View

বিএনপির নেতা-কর্মীদের অপকর্মের বেশির ভাগ খবরই ‘অপপ্রচার’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এগুলো যতটা না ঘটছে, তার চেয়ে অপপ্রচার হচ্ছে বেশি।’আজ শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে হজরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দেশজুড়ে বিএনপি নেতা-কর্মীদের চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপকর্মের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি নেতা-কর্মীদের অপকর্ম নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করি একটা বড় পরিবর্তনের পরে এ রকম সমস্যা হয়। আশা করি খুব দ্রুতই এ সমস্যা কেটে যাবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের পরে সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। জনগণের সমর্থন এবং সহযোগিতা দরকার। সবাইকে সহযোগিতা করতে হবে। দেশে যে ক্রান্তিকাল চলছে, তা কাটিয়ে উঠতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।’

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, তা যৌক্তিক এবং সময় উপযোগী। তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়নে করতে চায় বিএনপি। কাজেই নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102