মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

আসিফ আকবর

bornomalanews
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৫ Time View

দেশের আপামর শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয় একজন গায়ক আসিফ আকবর। সংগীতাঙ্গনে তাকে বলা হয় বাংলা গানের যুবরাজ। প্রতিবাদী ও স্পষ্টবাদী বলেও পরিচিত তিনি। রাজনৈতিক মতাদর্শের কারণে বিগত সরকারের আমলে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে গান গাওয়ার সুযোগ পাননি অসংখ্য হিট গানের এই গায়ক। এমনকি তার গাওয়া কোনো গানও বাজানো হতো না এ দুই প্রচারমাধ্যমে।

এখন আসিফ আকবরের কাছে নিয়মিত ফোন আসছে বেতার ও বিটিভি থেকে। তাকে ঘিরে সাজানোর পরিকল্পনা করছে নতুন নতুন সংগীতানুষ্ঠান! কিন্তু আসিফ আকবর তো অন্য অনেকের মতো নন। বরাবরই প্রতিবাদী, অভিমানীও বটে। তাই এসব ফোন আর পরিকল্পনার গল্প শুনে কাতর হননি তিনি। বরং বিনয়ের সঙ্গে ফেরালেন সেই প্রস্তাব। জানান দিলেন, ২৪ বছরের ক্যারিয়ারের ১৮ বছরই কেটেছে কালো তালিকায়। বাকিটাও কাটুক না হয় এমন।

আসিফ আকবর বলেন, ‘বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে দাওয়াত দিয়েছে তাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে। মেয়েটির বিনয়ী প্রস্তাব ফিরিয়ে দিতেই হলো। আরও কিছু শুভাকাঙ্ক্ষী বেতারে আছেন, যারা বিগত ষোল বছর আমার গান চালাতে চাইত, পারত না- এখন পারছে। বাংলাদেশ টেলিভিশন থেকেও ফোন পেয়েছি। প্রোগ্রাম প্রডিউসার বলেছে, আপনাকে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই। তাকেও বিনয়ের সাথে না করে দিয়েছি। আমি নিকট অতীতে দেখেছি বিটিভিতে আমার গান চলেছে ঠিকই, শুধু নামটি বদলে দিয়েছে।’

শুধু সরকারি দুই মাধ্যম নয়, আসিফ আকবর স্পষ্ট কণ্ঠে জানালেন আরও একটি বড় সিদ্ধান্ত। শুধু বিটিভি নয়, অন্য কোনো টেলিভিশন চ্যানেলেও গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আসিফ লেখেন, ‘চব্বিশ বছরের ক্যারিয়ারে (ওয়ান-ইলেভেনসহ ) জীবন থেকে চলে গেছে আঠারো বছর। যৌবন পেরিয়ে এখন আমি মধ্যবয়সি। ফাঁকে ফাঁকে বেসরকারি টিভি চ্যানেলে গাইতাম, এখন আর গাই না, সেখানেও আর কখনো গাইব না। এসব নিয়ে আর কষ্ট পাই না। দীর্ঘদিনের অনভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। সেই মাথা ভরা চুল আর নেই, সাদাও হয়ে গেছে কিছু, চোখের দৃষ্টিও ঝাপসা হয়েছে একটু। তবুও রাষ্ট্রকে ধন্যবাদ আমাকে দেশে থাকতে দেওয়ার জন্য। গান গাওয়া আমার পেশা, মঞ্চে গাইব আর অল্প কয়েকটা বছর। কোটি মানুষ আমাকে ভালোবাসে, তাদের সামনে গাইবার ইচ্ছা আছে, নিশ্চয়ই তারাও বঞ্চিত হয়েছে! বেতার/বিটিভিতে আমার জায়গায় সুযোগ পাবে অন্য কেউ একজন, সেখানেই আনন্দ খুঁজে নেব।’উল্লেখ্য, বাংলাদেশ অডিও ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বোচ্চ সফল আধুনিক গানের শিল্পী আসিফ আকবর। যিনি বিএনপি সমর্থন করেন বলে রাজনৈতিক বঞ্চনার শিকার হয়েছেন গত ১৮ বছর ধরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102