মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বিএনপি নেতাকর্মীর মামলার ফাঁড়া এখনও কাটছে না

bornomalanews
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৩ Time View

টানা সাড়ে ১৫ বছর কর্তৃত্ববাদী হাসিনা সরকারের দমনপীড়নে সোজা হয়ে দাঁড়াতে পারেনি বিএনপি। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরও দলটির নেতাকর্মীর ফাঁড়া কাটছে না। শেখ হাসিনা ক্ষমতা হারানোয় বিএনপি নেতাকর্মীর মনে স্বস্তি ফিরলেও পিছু ছাড়ছে না মামলা।

পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীর গুলি এবং নির্যাতনে গণহত্যার বিরুদ্ধে সারাদেশে করা মামলায় বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করে ফাঁসিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এর নেপথ্যে রয়েছে দলটির ঘরোয়া বিবাদ ও নেতৃত্বের প্রতিযোগিতা। এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে মামলাকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে। আবার নিজ নিজ এলাকায় আধিপত্য জারি রাখতে কৌশলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা। কিছু মামলায় নিরীহ ও সাধারণ মানুষের নামও ঢুকিয়ে দেওয়া হচ্ছে।

তবে বিএনপি নেতারা মনে করছেন, এ রকম ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ। পুরো মামলা প্রক্রিয়াকে বিতর্কিত করতে এ কাণ্ড ঘটানো হতে পারে। অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগেরও প্রমাণ মিলছে।

গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে ওই দলটির নেতাকর্মী ছাড়াও তাদের দোসর হিসেবে প্রশাসনের চিহ্নিতদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এ রকম অন্তত পাঁচটি মামলা বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে আসামির তালিকায় ওপরে শেখ হাসিনাসহ ওই দলের জ্যেষ্ঠ নেতাদের নাম রেখে সুকৌশলে বিএনপি নেতাকর্মীর নামও জুড়ে দেওয়া হয়েছে। যারা বিগত দিনে আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, সক্রিয় রাজনীতিতে আছেন– এমন নেতার নাম দেখে বিস্মিত দলটির নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102