বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ড. মঈন খানের নেতৃত্বে চীন সফরে গেলেন বিএনপি নেতারা

bornomalanews
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৩ Time View

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দসহ একটি প্রতিনিধিদল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে চীন সফরে গেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আবদুল মঈন খান, সঙ্গে তার সহধর্মিনী অ্যাডভোকেট রুখসানা খন্দকারও রয়েছেন। আজ রাত ১০টা ৪০ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইনসের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়েছে নেতারা। প্রতিনিধি দলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা হচ্ছেন- আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। রাজনৈতিক দলের নেতারা হচ্ছেন- বালাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র যুগ্ম সম্পাদক আতাউল্লাহ আমিন। এ ছাড়া এই প্রতিনিধি দল বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) গবেষক নাহিয়ান সাজ্জাদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক নিলুফার ইয়াসমিন, বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান জাহাঙ্গীর এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অব বাংলাদেশ-ডিকাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক মো. আরিফুজ্জামান। প্রতিনিধিদলটির আগামী ৬ মার্চ দেশে ফিরে আসার কথা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে ক্ষমতার পালাবদলের পর চীনা কমিউনিস্ট পার্টি জামায়াতে ইসলামীসহ কিছু ইসলামী দলকে চীন সফরে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102