মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

দীপিকা কন্যা সন্তানের মা হলেন

bornomalanews
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৭ Time View
কন্যা সন্তানের মা হলেন দীপিকা

দিনক্ষণ আগে থেকেই ছিল ঠিক। ৮ সেপ্টেম্বর সন্তানের জন্ম দেবেন দীপিকা পাড়ুকোন। তেমনটাই হল। ৮ সেপ্টেম্বর রোববারই সুখবর এল পরিবারে। মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। বলিউডে খবর প্রকাশ্যে আসা মাত্রই খুশির হাওয়ার ভাসছেন সকলেই। বাবা হলেন রণবীর সিং। এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। শুভেচ্ছার বন্যা বইছে সোশ্যাল মিডিয়াতে।

২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এনেছিলেন এ জুটি। তারপর থেকেই অপেক্ষায় দিন গুনছিলেন সকলে। দেখতে দেখতে সুদিন হাজির। পরিবারে এল নতুন সন্তান। দীপিকা রণবীরের কোল আলো করে জন্ম নিল কন্যা সন্তান। এক সাক্ষাৎকারে দীপিকা মেয়ে হওয়ার ইচ্ছে প্রকাশই করেছিলেন।
যদিও এখনও রণবীর সিং কিংবা দীপিকা পাড়ুকোন কেউই এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেননি। তবে এরই মাধ্যমে দুই থেকে তিনে পরিণত হল বাজিরাও-মাস্তানি জুটি ৷আর শনিবারই ভর্তি হয়েছিলেন এইচএন রিলায়েন্স হাসপাতালে। রোববার বেলা হতেই এল সুখবর। সকলেই এখন জুটির পোস্টের অপেক্ষায়।
প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে একটি জমকালো অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে করেন। মা হওয়ার পরে দীপিকা কিছুদিন অভিনয় থেকে বিরতি নিতে পারেন। সম্ভবত ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন। ছুটির পর ফের কল্কি ২৮৯৮ এডি সিক্যুয়েলের কাজ শুরু করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102