বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

সেই শিশুর পক্ষে আইনজীবী নিয়োগ দিলেন তারেক রহমান

bornomalanews
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২২৪ Time View

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু ও তার পরিবারের আইনি সহায়তা নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে পাঁচ সদস্যের আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। আজ রবিবার বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাগুরায় ধর্ষণের শিকার ওই শিশু ও তার পরিবারের আইনি সহায়তায় মাগুরা কোর্টে জন্য আইনজীবী প্যানেল নিয়োগ দিয়েছেন। প্যানেলটি গঠিত হয়েছে অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট মোহাম্মদ রুকুনুজ্জামান খান, অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট এম এ রশিদ এবং অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান নিয়ে।

এটি দলটির পক্ষ থেকে এমন একটি সংকটময় পরিস্থিতিতে দৃঢ় অবস্থান নেওয়ার প্রমাণ, যা আইন ও ন্যায়বিচারের প্রতি তাদের অটল বিশ্বাসকে ফুটিয়ে তোলে। এই আইনজীবী প্যানেলটি মাগুরা কোর্টে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ধর্ষণের শিকার শিশুটির পরিবারকে যথাযথ সহায়তা প্রদান করবে, এমনটাই প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102