মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

জোলিকে সাবেক প্রেমিক শিল্পী হতে দেননি

bornomalanews
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৭ Time View

নতুন সিনেমা ‘মারিয়া’ নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। প্রদর্শনীর পর ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে ছবিটি। উৎসবের গালিচা থেকে ছবির অভিনেত্রী জানালেন, একসময় গানও গাইতেন তিনি। তবে সাবেক প্রেমিক তাকে নিরুৎসাহিত করতেন।

ভেসিন উৎসবের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। হলিউডের এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় দুলাইন গানও গেয়ে শুনিয়েছেন তিনি। সেটা আবার ছড়িয়ে পড়েছে দুনিয়াব্যাপী! ‘মারিয়া’ সিনেমাটি খ্যাতিমান অপেরাশিল্পী মারিয়া ক্যালাসের জীবনী অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এতে মারিয়া চরিত্রে অভিনয় করেছেন জোলি। ছবিতেও তাকে গাইতে দেখা গেছে।সিনেমায় জোলির গান গাওয়ার ঘটনা জেনে ওই সাংবাদিক জানতে চান, তিনি কি সত্যিই গান গাইতে পারেন? জবাবে জোলি জানান, নিশ্চয়ই। তিনি অনেক আগে থেকেই গান গাইতেন। তিনি একজন সৌখিন কণ্ঠশিল্পী ছিলেন। কিন্তু একদিন সাবেক প্রেমিক তার গান শুনে উপহাস করেছিলেন। এতে মন খারাপ করে গান গাওয়া ছেড়ে দেন জোলি। বহু বছর পর এই সিনেমার জন্য গান গেয়েছেন।

গত ২৮ আগস্ট ইতালির ভেনিসে শুরু হয়েছে ‘ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। বিশ্বব্যাপি আলোচিত এ উৎসব শতবর্ষ পূর্ণ করল। যদিও নানা কারণে কয়েকবার অনুষ্ঠিত হয়নি এটি। ১৯২৪ সালে শুরু হওয়া উৎসবটির এ বছর ৮১তম আসর। ইউরোপের অন্যতম প্রাচীন এ চলচ্চিত্র উৎসব চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্ব চলচ্চিপ্রেমীদের দৃষ্টি এখন এ উৎসবের দিকে। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে জোলির সিনেমা ‘মারিয়া’।

এমএমএফ/আরএমডি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102