শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

জম্মু-কাশ্মীর হামলার জবাবে সামরিক পদক্ষেপের সবুজ সংকেত দিলেন মোদি

bornomalanews
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩০৫ Time View

জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিশোধ নিতে সামরিক পদক্ষেপের সবুজ সংকেত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে দেশের তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনীল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠকে প্রধানমন্ত্রী মোদি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে বলেন, “সন্ত্রাসবাদের ধ্বংসাত্মক আঘাত ভারতের জাতীয় সংকল্প। ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার ওপর আমার পূর্ণ আস্থা আছে। কবে, কখন, কোন সময় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে হবে সে ব্যাপারে আপনাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে।” এর মাধ্যমে জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর নির্দেশনা স্পষ্ট করেছেন মোদি । গত ২২ এপ্রিল পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। যদিও পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ৪০ ভারতীয় সেনা নিহত হয়েছিল। সেই ঘটনার পর ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালানোর দাবি করেছিল। বুধবার মোদি মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গেছে। তবে তার আগে শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা পরামর্শকদের সঙ্গে এই বৈঠক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102