রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২০৪ Time View

শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয় যে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং জনগণের পক্ষ থেকে।

এই দাবি সম্পর্কে সরকার গভীরভাবে চিন্তা-ভাবনা করছে এবং ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ স্থাপন করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, সকল পক্ষের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া, আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ সম্পর্কিত জাতিসংঘের প্রতিবেদন সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। সরকার জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানায় এবং পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আরো বলা হয়, ইতোমধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, যা জনদাবির প্রতি সরকারের শ্রদ্ধা এবং প্রচলিত আইনের অধীনে নেওয়া পদক্ষেপ। পাশাপাশি, মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও হত্যাকাণ্ডের মামলার আসামি হিসেবে তার বিদেশ যাত্রা নিয়ে জনমনে ক্ষোভের বিষয়টি অবগত এবং এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকার বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102