রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরমে ব্যাপক আগ্রহ

bornomalanews
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহে প্রথম দিনই ব্যাপক উৎসাহ দেখা গেছে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার (১০ এপ্রিল) জানান, প্রথম দিনে মোট ৫৪৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। ফরম জমা দেওয়ার শেষ সময় ১২ এপ্রিল এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত দিতে হবে। এদিকে, নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বিস্তারিত তফসিল প্রকাশ করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল এবং যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা ২৭ ও ২৮ এপ্রিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ নির্ধারিত হয়েছে ১২ মে। জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে ৩৬টি আসন বিএনপির জন্য, ১৩টি আসন জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য এবং ১টি আসন স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত রয়েছে। এই নির্বাচনে অংশগ্রহণ ও মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ায় রাজনৈতিক মহলে তা বড় ধরনের আগ্রহের সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102