বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে: ড. মুহাম্মদ ইউনূস

bornomalanews
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২০৮ Time View

জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক গণমাধ্যম দি ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ তথ্য জানান। তবে তিনি নিশ্চিত করেননি যে, তিনি নিজে এই নির্বাচনে অংশ নেবেন কি না। ড. ইউনূস বলেন, আগামী জুনের পরে নির্বাচন হবে না। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো দুর্বল এবং রাজনৈতিক পরিস্থিতি ভঙ্গুর রয়ে গেছে। বিপ্লবের নয় মাস পরও কাঙ্ক্ষিত বড় পরিবর্তন আনা সম্ভব হয়নি বলে তিনি স্বীকার করেন। ড. ইউনূস উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য একটি ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হবে, যা নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করবে এবং একটি ‘নতুন বাংলাদেশ’ গঠনে সহায়তা করবে। তবে তিনি স্বীকার করেন, ঐক্যে পৌঁছানো সহজ কাজ নয়। তিনি বলেন, কোন কোন কমিশন থাকা উচিত, তা নিয়ে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। কেউ কেউ মনে করেন, দেশের অর্থনীতির মূলভিত্তি তৈরি পোশাক খাত নিয়ে একটি কমিশন থাকা উচিত ছিল। আবার অনেকের অভিযোগ, শিক্ষাখাতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে নারী সংস্কার কমিশন। এই কমিশন ইসলামী উত্তরাধিকার আইনে পরিবর্তনের সুপারিশ করেছে, যাতে নারীদের অধিক অধিকার দেওয়া হয়। এ সিদ্ধান্তের ফলে ইসলামপন্থি দলগুলো বিক্ষোভ শুরু করেছে। আওয়ামী লীগের বিষয়ে ড. ইউনূস বলেন, ১২ মে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। ফলে দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। ড. ইউনূসের এই বক্তব্য এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102