বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

ঈদুল আজহা উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা : ত্যাগ ও ঐক্যের বার্তা

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৮২ Time View

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান। তারেক রহমান বলেন, ঈদুল আজহা হলো ত্যাগের উৎসব, যার মূল প্রতিপাদ্য বিষয় হলো আত্মত্যাগ। তিনি উল্লেখ করেন, পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহর কাছে মাংস বা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় মানুষের পবিত্র ইচ্ছা। ঈদুল আজহার মাধ্যমে মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কোরবানি দেয়, যা আত্মশুদ্ধি ও আত্মতৃপ্তির একটি মাধ্যম। তিনি আরও বলেন, দেশের মুসলিম জনগণ দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের কঠিন সময় পার করেছে। গত বছর ৫ আগস্টে ফ্যাসিবাদী চক্রের পতনের পর এবার ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছে মানুষ কিছুটা স্বস্তির পরিবেশে। তবে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সকলের পক্ষে কঠিন হবে। মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং গৃহস্থালিতে সংকটের কারণে সাধারণ মানুষের জীবন দুর্দশায় নিপতিত। তারেক রহমান সকলকে আহ্বান জানান, ঈদের আনন্দের দিনে কেউ যেন অভুক্ত না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, ঈদুল আজহা সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন সৃষ্টি হোক। শেষে, তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন ঈদুল আজহা আমাদের সকলের জীবনে সুখ ও শান্তি নিয়ে আসে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102