বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

লন্ডনে তারেক-ইউনূস বৈঠক, যাচ্ছেন আমীর খসরু

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৮২ Time View

ঢাকা, ১১ জুন: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে লন্ডনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে যোগ দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ বুধবার লন্ডন যাচ্ছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। আমীর খসরুর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিমও তার লন্ডন যাত্রার কথা জানিয়েছেন। মির্জা ফখরুল মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের এই বৈঠক একটি টার্নিং পয়েন্ট হতে পারে এবং এর মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নিয়ে নানা বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। ড. মুহাম্মদ ইউনূসও চট্টগ্রামের সন্তান হওয়ায়, বিএনপির হাইকমান্ড (তারেক রহমান) আমীর খসরু মাহমুদ চৌধুরীকে লন্ডনে ডেকে নিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102