বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

লন্ডন বৈঠকে নির্বাচনী টানেলে প্রবেশ করেছে দেশ : আমীর খসরু মাহমুদ চৌধুরী

bornomalanews
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৭৯ Time View

 

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মাধ্যমে বাংলাদেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকালে গণফোরামারের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমীর খসরু বলেন, “যতবার নির্বাচন হয়েছে, মনোনয়ন দাখিলের তারিখ, বাছাইয়ের তারিখ এবং নির্বাচনের দিন সবসময় একটি নির্দিষ্ট শিডিউল দেওয়া হয়। এটি নির্বাচনের কাছাকাছি সময় দেওয়া হয়, নির্বাচনের এত আগে নয়। তিনি বলেন, “তাহলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে নিঃসন্দেহে প্রথমার্ধে ফেব্রুয়ারির নির্বাচনের দিকে আমরা সবাই অগ্রসর হচ্ছি।”

তিনি আরও বলেন, “লন্ডনে প্রধান উপদেষ্টা ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে যে আলোচনা হয়েছে, তা জনগণের জন্য অত্যন্ত ইতিবাচকভাবে গৃহীত হয়েছে। জনসাধারণের মধ্যে যে আশঙ্কা ছিল, তা দূর হয়ে গেছে। সকল জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে।”

এ সময় গণফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাড. এস এম আলতাফ হোসেন বলেন, “আমরা গত ১৫ বছরের বেশি সময় ধরে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করেছি, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। ৫ আগস্ট সেই আন্দোলনের ধারাবাহিকতায় ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। এখন একটি নতুন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ এসেছে।”

এই বৈঠক ও আলোচনা মাধ্যমে বিএনপি ও গণফোরাম একটি নতুন রাজনৈতিক দিগন্তের দিকে অগ্রসর হওয়ার প্রত্যাশা করছে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102