বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা-সিইসির বৈঠকের বিষয়ে পরিষ্কার ধারণা দেয়ার দাবি সালাহউদ্দিনের!!

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৭৬ Time View

বিএনপির ধারণা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৈঠকের বিষয়টি পরিষ্কার করার দাবি জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিএনপির ধারণা, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ও সিইসি। বিএনপির ধারণা, সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া সম্ভব।’

আজ শুক্রবার বিকেলে গুলশানে তার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেন, ‘বৈঠকে প্রধান উপদেষ্টা সম্ভবত সিইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নেওয়ার জন্য তার বার্তা দিয়েছেন। এটি আমাদের ধারণা। দুই পক্ষ থেকে বার্তা এলে সেটি পরিষ্কার হবে।’

তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের বিষয়ে সব দল একমত। যদি এটাই সত্যি হয়, তাহলে স্থানীয় নির্বাচন এই ঘোষণা করা সময়ের মধ্যে করা সম্ভব নয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102