সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

ফরিদা পারভীন শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি: শিল্পী ও তার পরিবারকে দোয়া করার আহ্বান

bornomalanews
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২০৪ Time View

বাংলাদেশের লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিন দিন আগে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। শুরুতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হলেও, রবিবার থেকে তাকে সাধারণ কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। শিল্পীর অবস্থা সম্পর্কে তার ছেলে, ইমাম জাফর নোমানি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিকে, ফরিদা পারভীনের স্বামী, যন্ত্রসংগীত শিল্পী গাজী আবদুল হাকিম জানিয়েছেন, “তার অবস্থা খুব একটা ভালো না। গত কয়েক মাসে তিনবার আইসিইউতে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ফুসফুস ও কিডনিজনিত নানা সমস্যা ভুগছে। শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, উঠে দাঁড়ানোর শক্তি পায় না এবং হাঁটতেও সক্ষম নয়।” প্রখ্যাত এই শিল্পী ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে সংগীত জীবনের সূচনা করেন এবং ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেন। ২০০৮ সালে জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পেয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন ফরিদা পারভীন। এছাড়া, ১৯৯৩ সালে সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। এখন তার পরিবার এবং ভক্তরা ফরিদা পারভীনের জন্য দোয়া করছেন। শিল্পী এবং তার পরিবারের জন্য সকলের প্রার্থনা ও শুভেচ্ছা কামনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102