মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

তারেক রহমান দেশ গঠনের বার্তা দেবেন

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৫ Time View

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপির সমাবেশ আগামীকাল। দুপুরে রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভাচ্যুয়ালি যুক্ত হয়ে তিনি দেশ গঠনের বার্তা দেবেন। বর্তমান পরিস্থিতিতে সাধারণ জনগণের কাছে দলের অবস্থান তুলে ধরবেন।

একই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের জন্য দিকনির্দেশনা থাকবে সমাবেশ থেকে। এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহিদদের স্মরণে আজ বিকালে কেন্দ্রীয় শহিদ মিনারে স্মরণ সভা করবে বিএনপি।

নয়াপল্টনের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন দলের নেতাকর্মীরা। সমাবেশ সফল করতে ধারাবাহিক বৈঠক করছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। ঢাকা বিভাগীয় বিভিন্ন জেলার নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেবেন। সে অনুযায়ী প্রস্তুতির কথা জানিয়েছেন জেলার নেতারা।

এদিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে যৌথসভা করেছে বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে ১৫ সেপ্টেম্বর (রোববার) বিএনপির সমাবেশ থেকে দেশ গঠনে নতুন বার্তা দিবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার ১৪ সালে বিনাভোটে নির্বাচন করেছে, ১৮ সালে দিনের ভোট রাতে করেছে, ২৪ সালে ডামি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সেইসাথে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে।

জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার সংবিধান কাটাছেঁড়া করতে করতে একটি দলীয় সংবিধানে পরিণত করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। আইন আদালতকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করেছে। বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষের বিরুদ্ধে লাখ লাখ মামলা দিয়েছে। যে তার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছে তাকে হত্যা বা গুম করা হয়েছে।

ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে তিনি বলেন, দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়া দীর্ঘ সময় আন্দোলন করেছেন। এখন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন করছি। বিএনপি আন্দোলনে ছিল আন্দোলনে থাকবে। যতদিন পর্যন্ত ভোটের অধিকার আর গণতন্ত্র ফিরে না আসবে।

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, গণতন্ত্র দিবসে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। সেই সমাবেশ হবে অন্যতম বৃহৎ সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শহিদদের স্মরণে শনিবার (আজ) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে স্মরণ সভা হবে। সেখানে কথা বলবেন শহিদ পরিবারের সদস্যরা।

যৌথ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিব-উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কাজী সাইয়েদুল আলম বাবুলসহ ঢাকা বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102