বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দিতে রিজভীর আহ্বান

bornomalanews
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৪৭ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু ইসলামী দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছে এবং এখন তারা বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। মঙ্গলবার কুড়িগ্রাম জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ১০ শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, “ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে সেটা একমাত্র বিএনপির। ইসলামের নাম নিয়ে সুযোগ সন্ধানী কাজ করবেন, এটা মানুষ জানে।” তিনি অভিযোগ করেন যে, ইউটিউব, বিভিন্ন গণমাধ্যম এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আজেবাজে তথ্য ছড়ানো হচ্ছে। নেতাকর্মীদের উস্কানিতে পা না দিতে তিনি নির্দেশনা দেন। তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের মাঠ প্রস্তুত ছিল এবং সেই পটভূমির উপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে। রিজভী বলেন, “আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখন বিএনপি আহত-নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।” অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ নামে সংগঠনের উদ্যোগে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। রিজভী বলেন, “দেশে অনেক সংকট থাকার পরও ড. ইউনূস সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন করেছি। আজকে তিন/চারশ টাকা কাঁচা মরিচের কেজি, খাদ্যপণ্যের দাম প্রতি সপ্তাহে দুই/তিন টাকা বাড়ছে, তারপরও আমরা সমর্থন করছি।” তিনি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “তিনি পদ্মা সেতুর নামে, মেট্রোরেলের নামে, ফ্লাইওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করছেন না।” রিজভী সরকারের প্রতি আহ্বান জানান যে, জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেওয়া উচিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং আমরা বিএনপি পরিবার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান প্রমুখ। আলোচনা সভা শেষে রুহুল কবির রিজভী কুড়িগ্রাম জেলার জুলাই-আগস্টে নিহত ১০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102