শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

সভাপতি ইয়ামিন, সম্পাদক নাজমুল ছাত্র অধিকার পরিষদের

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০১ Time View

কোটা সংস্কার আন্দোলনের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বিন ইয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিলে সারা দেশ থেকে আসা সংগঠনের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও জেলা-মহানগরের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর আগে ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি সভায় সংগঠনের উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার, টেন্ডার, চাঁদাবাজি দখলদারির বিপরীতে ছাত্র অধিকার পরিষদ মেধা ও সৃজনশীলতা দিয়ে প্রগতিশীল ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করেছে।

শিক্ষার্থীদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও দেশপ্রেমের ভাষা তৈরি করেছে উল্লেখ করে বলেন, যে কারণে ১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ৬ বছরের মাথায় ফ্যাসিবাদের পতনে সফল গণঅভ্যুত্থান ঘটেছে। ছাত্র অধিকার পরিষদ আগামীর ভবিষ্যৎ। ছাত্র অধিকার পরিষদের নেতারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্রভাগে নেতৃত্ব দেবে। ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের সে রকম আদর্শিক কর্মী হয়ে উঠতে হবে।

ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। এটাই রাষ্ট্র সংস্কারের অংশ।

ছাত্র রাজনীতির গুণগত মান আমাদের পরিবর্তন করতে হবে উল্লেখ করে বলেন, রাজনৈতিক সংস্কার ব্যতীত এই দেশের কোনো পরিবর্তন হবে না। সুতরাং দল ও সংগঠনের মধ্যে আমাদের গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে। আশা করি, রাষ্ট্র সংস্কারের রাজনীতির সঙ্গে সব দল ও সংগঠন নিজেদের মানিয়ে নিবে।

তিনি আরও বলেন, আমরা ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বকে বলব, জনগণের পাশে থাকুন। আপনারা ছাত্ররা আগামীর ভবিষ্যৎ। আপনারা সঠিক পথে থাকলে বাংলাদেশকে কেউ বিপথে নিতে পারবে না।

ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা এবং ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে গঠিত হয়েছিল এই প্ল্যাটফর্ম। আজকে এই প্ল্যাটফর্ম থেকে তরুণরা নেতৃত্ব দিচ্ছে। আগামীতে এই তরুণরাই রাষ্ট্রকে নতুন করে গঠন করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা এবং ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা আব্দুজ জাহের বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র অধিকার পরিষদকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। অতীতের ন্যায় ভবিষ্যতেও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদকে রাজপথে শক্ত ভূমিকা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102