বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটার তালিকা থেকে বাদ পড়বে ছাত্রলীগের নেতাকর্মীরা

bornomalanews
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৮৫ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণার অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট বিকেল ৪টায়। তবে এই তালিকায় স্থান পাবে না জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন সময়ে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তথ্যানুসন্ধান কমিটির তদন্তের ভিত্তিতে এখন পর্যন্ত ছাত্রলীগের ১২৮ জনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া, অন্যান্য অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শাহবাগ থানায় দায়ের করা দু’টি মামলায় ছাত্রলীগের আরও তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বহিষ্কৃত ছাত্রলীগের ১২৮ জন নেতাকর্মী ডাকসু নির্বাচনে ভোটার তালিকায় স্থান পাবে না। শাহবাগ থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে। সিন্ডিকেট যাদের দোষী সাব্যস্ত করবে, তারাও ভোটার তালিকায় থাকবে না। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ বা ইনস্টিটিউট থেকে কারো বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে ডাকসু নির্বাচনের প্রক্রিয়া এবং ভোটার তালিকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102