মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

স্বস্তিকা সৃজিতের পায়ে ধরেও ছবিতে কাস্টিং পাননি

bornomalanews
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩১ Time View

এক সময় ওপার বাংলায় সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকা মুখার্জির প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট। যদিও বহু বছর আগে এ জুটির সম্পর্ক ভেঙেছে। এরপর সৃজিত ঘর বাঁধেন রাফিয়াথ রশীদ মিথিলার সঙ্গে। অন্যদিকে স্বস্তিকা এখনও সিঙ্গেল মাদার হিসেবেই থেকে গেছেন। দীর্ঘদিন পর প্রাক্তন সৃজিতের নির্দেশনায় ‘টেক্কা’ সিনেমায় কাজ করেছেন স্বস্তিকা। এতে অভিনয় ও প্রযোজনাও করেছেন দেব। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে এই সিনেমা। তার আগে ১৩ সেপ্টেম্বর মুক্তি পেল সিনেমাটির টিজার। টিজার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৃজিত মুখার্জি, স্বস্তিকা মুখার্জি, দেব, রুক্মিনীসহ অনেকে। এসময় স্বস্তিকাকে দেখা যায় পরিচালক সৃজিতের সঙ্গে। সংবাদ সম্মেলনে নিজেদের পুরোনো প্রেম নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। যেখানে স্বস্তিকাকে বলতে শোনা যায়, যখন সম্পর্কে ছিলাম অনেকেই বলেছিলেন, আমি নাকি সৃজিতের জন্য কাজ পাই। কিন্তু মনে আছে, ‘রাজকাহিনী’তে একটা চরিত্র দেওয়ার জন্য আমি রীতিমত সৃজিতের পায়ে ধরেছিলাম। আমাদের মধ্যে তুমুল অশান্তি হয়েছে। কিন্তু সে রাজি হয়নি। এটাই আমাদের প্রেম ভাঙার মূল কারণ হতে পারত। সৃজিত কখনও সম্পর্কের খাতিরে কাউকে কাজ দেয় না।

তিনি আরও বলেন, ‘সৃজিতের সঙ্গে আমার করা প্রতিটি‌ কাজ দর্শকের পছন্দ হয়েছে। ভবিষ্যতেও আবারও কাজ করলে নিশ্চয়ই পছন্দ হবে।’

অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায় বলেন, ‘আমার বহু প্রেম হয়েছে।‌ শুধু স্বস্তিকা নয়, তাদের প্রত্যেককেই বলেছিলাম, আমার কাজ আর সম্পর্কের জায়গা দুটো সম্পূর্ণ আলাদা। আমার সঙ্গে প্রেম করছে মানে তাকে কাজ দেব তা একেবারেই নয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102