বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বিএনপির তীব্র অভিযোগ: ‘দেশকে ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়া হয়েছে

bornomalanews
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৫৫ Time View

‘ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের বিরুদ্ধে একের পর এক তীব্র অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, গত ১৬ বছর ধরে দেশে ১৯৭৫ সালের পতিত ফ্যাসিবাদ নতুন রূপে ক্ষমতাসীন হয়েছে। রিজভী তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশ শাসন করছে দুঃশাসন, গুপ্ত হত্যা, বিরোধী রাজনীতিকে ধ্বংসের চেষ্টা, সংবাদপত্রকে পদদলিত করা এবং ভিন্নমতের রাজনীতিকে দমনের মাধ্যমে। তিনি সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তির বাংলাদেশের মানচিত্র ধ্বংসের চেষ্টার কথাও উল্লেখ করেন। বিএনপির এই নেতা বলেন, “আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদের হয়তো আরও বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে।” তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত না হওয়ার কথা উল্লেখ করে বিভিন্ন ধরনের চক্রান্ত ও মাস্টার প্ল্যানের কথাও বলেন। রিজভী দাবি করেন, ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন, তবে গণতন্ত্র এখনো ফিরে আসেনি। তিনি তার বক্তব্যে দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তিকে প্রস্তুত থাকারও আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102