বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম চেষ্টা চলছে:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৭১ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে নির্বাচন হলে দেশের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবে। তাই বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম চেষ্টা চলছে। দেশে গণতন্ত্রের যাত্রাপথ ঝুঁকিমুক্ত নয়। কারণ পতিত স্বৈরাচারি সরকারের মতো বর্তমানেও বিএনপি ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর আইইবি মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ‘জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, যারা বিএনপির বিজয় ঠেকাতে নানা শর্তের বেড়াজালের কথা বলছেন তাদের বলবো, রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন। পিআর পদ্ধতি নিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয়। পিআর পদ্ধতিতে ভিন্ন মত থাকলেও সেটিই রাজনৈতিক সৌন্দর্য, আর সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সংকট সমাধান সম্ভব নয়। তিনি সতর্ক করে দেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন তারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন। গণতান্ত্রিক শক্তির বিরোধ এমন পর্যায়ে নেওয়া যাবে না যাতে করে ‘পলাতক স্বৈরাচার’ সুযোগ পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102