মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

মির্জা ফখরুলের আহ্বান: জনগণের সঙ্গে মিশে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনুন

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, অতীতের মতো রাজনীতি হবে না। তিনি তাদের জনগণের সঙ্গে মিশে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান। মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “এখন শুধু স্লোগানের রাজনীতি হয়, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না। যদি তা করি, তবে জনগণ আমাদের ভালোবাসবে না।” তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস না করার অঙ্গীকার করেন, এবং বলেন, “আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব।”

তিনি শেখ হাসিনার ব্যাপারে মন্তব্য করে বলেন, “যদি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান, তবে তিনি ভারতে গিয়ে শয়তানি করছেন। তবে, যদি আওয়ামী লীগের কেউ আক্রমণ করতে আসে, তাদের হাত ভেঙে দেয়া হবে।”

দেশের রাজনীতি নিয়ে মির্জা ফখরুল আরও বলেন, “ড. ইউনূস রাজনীতি করতে চান না, তিনি শুধু শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। পূর্বে শেখ হাসিনার হাতে সবকিছু থাকলেও, ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য আনবে বিএনপি।” তিনি যোগ করেন, “বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে।”

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বা কোথাও গণ্ডগোল করা যাবে না। অতীতের কর্মকাণ্ড ভুলে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।” এছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন।

মির্জা ফখরুল নেতাকর্মীদের সাবধান করে বলেন, “গণঅধিকার পরিষদের নুরুল হক নূরকে হত্যা করা হয়েছে, আর জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানকেও মারা হয়েছে। সাবধান থাকবেন, যদি আওয়ামী লীগের কেউ আপনার ওপর আক্রমণ করে, তাহলে তার হাত ভেঙে দিবেন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102