বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বিএনপি বাংলাদেশপন্থী, ভারতপন্থী নয় : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রুহুল কবির রিজভী

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “স্বৈরাচার খুনি হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থী, কিন্তু বিএনপি বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। আমাদেরকে ভারতপন্থী ট্যাগ দিবেন না।” আজ শুক্রবার বগুড়া জেলার শহীদ টিটু মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। রিজভী আরও বলেন, “একটি গোষ্ঠী নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ট্যাগিং, সাইবার বুলিং করা হচ্ছে, কিন্তু দেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক অটুট।” তিনি বলেন, “নতুন করে যতই চক্রান্ত হোক, তা ব্যর্থ হবেই। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না।” সভায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, মাহবুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিভিন্ন নেতা ও সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102