বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

bornomalanews
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ সম্প্রতি বেশ নীরব আয়োজনেই বাগদান সম্পন্ন করেছেন। পাত্রী শ্যামলী সুলতানা জেদনী।

বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীদের বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই বাগদান হয়। শ্যামলী সুলতানার বাড়ি লক্ষীপুরে। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সংগঠনের মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবেও যুক্ত আছেন।

শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ করেন হান্নান মাসউদ। সেখানে তিনি দু’জনের আংটি বদলের ছবি শেয়ার করে লেখেন, “আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।” (সূরা আন-নাবা, আয়াত ৮)। সঙ্গে যোগ করেন, “আলহামদুলিল্লাহ।”

ওই পোস্টে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন—“আল্লাহ সার্বিক কল্যাণ দিক।”

চুপিসারে সম্পন্ন হওয়া এ বাগদানের খবর দলীয় মহল ও ঘনিষ্ঠদের মধ্যে ইতোমধ্যেই আলোচনায় এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102