বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব বিশ্বশান্তিতে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন: প্রধানমন্ত্রী তারেক রহমান লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যা মিটলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

জেএফকে বিমানবন্দরে এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। স্থানীয় সময় সোমবার রাত, আর বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত একটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে আখতার হোসেনের সহযাত্রী তাসনিম জারা তার ফেসবুকে লিখেছেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরপরই আখতার হোসেনকে উদ্দেশ্য করে ডিম ছোঁড়া হয় এবং তাকে লক্ষ্য করে অশালীন গালিগালাজ করা হয়। তার ভাষায়, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং রাজনৈতিক পরিচয়ের কারণেই এই হামলা হয়েছে। আখতার হোসেন এমন একটি দলকে প্রতিনিধিত্ব করেন, যারা ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। ঘটনার পরপরই বিমানবন্দরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে মিজানুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তিকে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা থেকে আটক করেছে স্থানীয় পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ হামলার কারণে বাংলাদেশের প্রবাসী রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বিশেষ করে প্রবাসী আওয়ামী লীগ ও বিরোধী রাজনৈতিক শাখাগুলোর মুখোমুখি অবস্থান আবারও প্রকট হয়ে উঠেছে। নিউইয়র্ক পুলিশ বলছে, তদন্ত চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102