রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

‘বাংলাদেশি বোনকে’ দিল্লিতে বসিয়ে রেখেছেন, মোদিকে ওয়াইসির খোঁচা!

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ Time View

বাংলাদেশ থেকে আসা ‘অনুপ্রবেশকারী’ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সম্প্রতি বিহারের এক নির্বাচনী জনসভায় মোদি কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলকে বাংলাদেশি অভিবাসীদের পৃষ্ঠপোষক বলে অভিযুক্ত করেন। এর জবাবে ওয়াইসি বৃহস্পতিবার বলেন, সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। বরং কটাক্ষ করে তিনি বলেন, মোদির একজন “বোন” বাংলাদেশ থেকে এসে দিল্লিতে বসে আছেন, তাঁকে পাঠিয়ে দিলে সীমান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনিই নেবেন। ওয়াইসির এই খোঁচা ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট তীব্র জনরোষের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং তখন থেকেই দিল্লিতে অবস্থান করছেন। এই প্রসঙ্গ টেনে মোদিকে আঘাত হানেন ওয়াইসি। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে অবৈধ অভিবাসন বিজেপির অন্যতম প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত সীমাঞ্চলে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ প্রসঙ্গকে ঘিরে বিজেপি উত্তেজনা ছড়াচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে অভিযানের মাধ্যমে অবৈধ অভিবাসী চিহ্নিত ও আটক করার পদক্ষেপও নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদি স্বাধীনতা দিবসের ভাষণ থেকে শুরু করে একাধিক জনসভায় বারবার এই প্রসঙ্গ উত্থাপন করেছেন। তাঁর দাবি, অনুপ্রবেশের কারণে ভারতের জনসংখ্যা সংকটে পড়ছে। কিন্তু ঠিক সেই সময়ে ওয়াইসির মন্তব্য বিজেপির প্রচারণাকে অস্বস্তিতে ফেলে নতুন করে রাজনৈতিক তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102