রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

নেপালে ক্ষমতাচ্যুতির পর অলি ফের আলোচনায়

bornomalanews
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ Time View

ক্ষমতার আসন থেকে নামার পর মাত্র এক মাসও হয়নি, এরই মধ্যে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ফের প্রকাশ্যে এলেন। সমর্থকদের উদ্দেশে তিনি জানিয়ে দিলেন, অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেও দেশ থেকে পালানোর কোনো প্রশ্নই ওঠে না। শনিবার (২৭ সেপ্টেম্বর) দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত এক অনুষ্ঠানে অলি জনতার সামনে উপস্থিত হন। সেখানে প্রশ্ন ছুড়ে দেন, “আপনারা কি মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?” তার বক্তব্যে উঠে আসে চ্যালেঞ্জ ছোড়ার ভঙ্গি এবং রাজনীতির মঞ্চে ফেরার ইঙ্গিত। তিনি সমর্থকদের বলেন, “আমরাই এ দেশকে গড়ব। দেশকে আবারও সংবিধানের মূলধারায় ফিরিয়ে আনব। শান্তি ও সুশাসন ফিরিয়ে আনব আমরা।” সেনাবাহিনীর সহায়তায় আন্দোলনের ঝড় থেকে সাময়িকভাবে রক্ষা পাওয়া অলি এতদিন আড়ালে থাকলেও এদিন প্রথমবার প্রকাশ্যে এলেন। অলি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সহিংসতা আর ভাঙচুরের জোরে ক্ষমতায় এসেছে, জনগণের ভোটের মাধ্যমে নয়। নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করে তিনি প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে সরাসরি চ্যালেঞ্জ করেন। আন্দোলনের সময় প্রশাসনের উদ্দেশে কার্কি কী নির্দেশনা দিয়েছিলেন, সেই রেকর্ডিং প্রকাশ করারও দাবি জানান তিনি। অন্যদিকে নতুন সরকার অলি ও তার সাবেক মন্ত্রিসভার সদস্যদের পাসপোর্ট জব্দের প্রস্তুতি নিচ্ছে। এ প্রসঙ্গে অলি বলেন, এভাবে তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হবে। রাজনীতির মঞ্চে ফের হাজির হয়ে অলি জানিয়ে দিলেন, তিনি এখনো হাল ছাড়েননি। ক্ষমতা হারালেও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিজেকে ধরে রাখার লড়াই শুরু করে দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102