বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম: “যেকোনো সময় নেমে যেতে পারি”

bornomalanews
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ Time View

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আমলারা এখন পরবর্তী সরকারের অপেক্ষায় আছেন, আর তিনি অপেক্ষায় আছেন কবে দায়িত্ব থেকে সরে যাবেন। তার ভাষায়, “যেকোনো সময়ে নেমে যেতে পারি, তাই পদত্যাগের দাবি করে কোনো লাভ নেই।” রবিবার সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আলোচনার বিষয় ছিল ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি।’ অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বক্তব্য রাখেন এবং সঞ্চালনা করেন সিজিএস প্রেসিডেন্ট জিল্লুর রহমান। মাহফুজ আলম বলেন, “মে মাস থেকেই অনেকে আমাদের পদত্যাগের দাবি করছেন। তাই গত দুই মাস ধরে অপেক্ষায় আছি, কখন নেমে যাব। আমি খুব কম সময়ের জন্য দায়িত্ব নিয়েছি। স্বল্প সময়ে যতটুকু করা সম্ভব সেটা করছি। তবে আমাদের বয়স ও অভিজ্ঞতা কম। জনগণ নিশ্চয়ই এজন্য আমাদের ক্ষমা করবে।” সাংবাদিকতা সুরক্ষা আইন নিয়েও মন্তব্য করেন তিনি। আইনটি প্রক্রিয়াধীন আছে জানিয়ে বলেন, এই স্বল্প সময়ের মধ্যেই যেকোনো মূল্যে আইনটি বাস্তবায়ন করা হবে। তার মতে, অভিজ্ঞতার আলোকে দেখা গেছে, দেশে গোষ্ঠীস্বার্থে সবাই কাজ করে, কিন্তু জাতীয় স্বার্থকে উপেক্ষা করে। এ প্রবণতাই হতাশার জন্ম দিচ্ছে। সংক্ষিপ্ত বক্তব্যে মাহফুজ আলম নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিলেন, ক্ষমতা আঁকড়ে রাখার কোনো ইচ্ছা তার নেই। বরং দায়িত্বে থাকা অবস্থায় স্বল্প সময়ে যা করা সম্ভব, সেটাই করতে চান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102