রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

গাজা অভিমুখে ফ্লোটিলার জাহাজে ইসরায়েলি বাহিনীর হামলা, ছিলেন শহিদুল আলম!

bornomalanews
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ Time View

গাজার অবরোধ ভাঙতে যাওয়া ফ্রিডম ফ্লোটিলা কনভয় আবারও ইসরায়েলি সেনাবাহিনীর হামলার শিকার হয়েছে। আন্তর্জাতিক এই বহরের ‘দ্য কনশেনস’ নামের একটি নৌকায় আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে বাংলাদেশের খ্যাতিমান লেখক ও আলোকচিত্রী শহিদুল আলমসহ ছিলেন ৯৩ জন সাংবাদিক, ডাক্তার ও মানবাধিকারকর্মী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ফ্লোটিলা সূত্রে জানায়, গাজার উদ্দেশ্যে যাত্রাকালে ইসরায়েলি বাহিনী এই বহরের একাধিক জাহাজকে আটকায় এবং দ্য কনশেনস ছাড়াও আরও তিনটি ছোট নৌকায় হামলা চালায়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) উদ্যোগের অংশ এই জাহাজটি গাজার অবরোধ তুলে নেওয়া ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে এগিয়ে যাচ্ছিল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ (সাবেক টুইটারে) দেওয়া বিবৃতিতে নিশ্চিত করেছে, ফ্লোটিলার ওপর অভিযান চালানো হয়েছে। তারা জানায়, ‘আইনি নৌ অবরোধ’ ভেঙে যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে এবং আটক জাহাজ ও যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, যাত্রীরা সবাই নিরাপদ ও সুস্থ আছেন এবং দ্রুত তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবিক সাহায্য ও সাংবাদিকতার স্বাধীনতাকে কেন্দ্র করে গাজা ইস্যুতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। শহিদুল আলমের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের উপস্থিতি এই ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102