বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

জুলাই সনদে সই করবে না বামপন্থী চার দল

bornomalanews
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১২৪ Time View

জুলাই জাতীয় সনদে সই না করার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশের চারটি বামপন্থী রাজনৈতিক দল। দলগুলো হলো—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)। বুধবার (১৫ অক্টোবর) দলগুলোর পক্ষ থেকে জানানো হয়, সনদের খসড়ায় সংবিধানের চার মূলনীতি অন্তর্ভুক্ত করা হয়নি এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ জানান, জুলাই সনদের পটভূমিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এছাড়া, ৮৪ দফা সুপারিশের মধ্যে চারটি বাম দলের ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’-এর ব্যাখ্যাও সনদে স্থান পায়নি। তিনি আরও বলেন, “জুলাই সনদকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না—এমন অঙ্গীকারেও আমরা দ্বিমত পোষণ করেছি। এসব কারণেই আমরা সই করছি না।” অন্যদিকে, গণফোরাম হুঁশিয়ারি দিয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার টেলিগ্রাম ও ১০ এপ্রিল মুজিবনগর সরকারের ঘোষণাপত্র জুলাই সনদে অন্তর্ভুক্ত করা না হলে তারাও স্বাক্ষর করবে না। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, ‘আগামীকালের মধ্যে আমাদের অবস্থান প্রতিফলিত করে সংশোধন আনা না হলে, আমরা সই করব না।’ বামপন্থী দলগুলোর এমন সিদ্ধান্তের ফলে জুলাই সনদের গ্রহণযোগ্যতা ও সর্বজনীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট পক্ষগুলো ঐক্যমতের ভিত্তিতে সমাধান না হলে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আরও জটিলতা তৈরি হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102