বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

সংস্কার লিপিবদ্ধ না হলে চুক্তি নয়: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কণ্ঠে বিএনপির অবস্থান স্পষ্ট

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৩১ Time View

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে এক পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বার্তা দিয়েছেন, সংগঠনের প্রস্তাবিত সংস্কারসমূহ লিখিতভাবে স্বীকৃতি না পেলে দলটি জুলাই সনদে স্বাক্ষর করবে না। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, “আপনারা একটু ধৈর্য ধরুন, আগামীকালই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।” বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, বিএনপি আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি শক্তিশালী দল, যারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। গণতন্ত্রের প্রশ্নে দলের অবস্থান অবিচল, আর গণতন্ত্রের বিকল্প কিছু নেই বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন এবং তার এ আগমন বিএনপির সমর্থনকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি দাবি করেন, দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষও এবার বিএনপির প্রয়োজনীয়তা বুঝতে শুরু করেছেন। জনগণের ভোটের মাধ্যমে বিএনপি পুনরায় ক্ষমতায় আসবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পথসভায় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা কামাল আনোয়ার আহাম্মেদ, সাবেক সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, রানীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, জেলা পৌর সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা পৌর সম্পাদক মহশিন আলীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। বিএনপির এই পরিস্কার অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, আগামীকাল তাদের প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নে কি পদক্ষেপ নেয়া হয় এবং বিএনপি সনদে স্বাক্ষর করে কি না—এ দিকে নজর সবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102