বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে—জাপা চেয়ারম্যান জি এম কাদেরের মন্তব্য

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২৩ Time View

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলস্থ জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। জি এম কাদের বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলেও, তার কার্যক্রম সবাইকে হতাশ করেছে। তিনি অভিযোগ করেন, এখন দেশকে অশান্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং যদি অশান্তির জন্য কোনো পুরস্কার থাকত, তাহলে বর্তমান সরকার সেটির জন্য উপযুক্ত প্রতিযোগী হতো। জাপা চেয়ারম্যান আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের নামে সরকার আসলে ‘অনৈক্য কমিশন’ গঠন করেছে, যেখানে দেশের অর্ধেক জনগণকে উপেক্ষা করা হয়েছে। তিনি এটিকে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেন এবং সতর্ক করে দেন, দেশের মানুষ এসব ভুলে যাবে না কিংবা ক্ষমা করবে না। আওয়ামী লীগকে কমিশন থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে জি এম কাদের বলেন, একটি রাজনৈতিক দলকে বাদ দেওয়ার যৌক্তিকতা নেই। নিষিদ্ধ করতে হলে যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে, প্রশাসনিক আদেশে নয়। এ বিষয়ে কথা বললে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তিনি। তিনি বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সমস্যার কিনারায় রেখে গেছেন, আর বর্তমান সরকার সেই অবস্থান থেকে দেশকে আরও নিচে নামিয়ে দিয়েছে। জি এম কাদেরের মতে, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে দেশের ক্ষতি আরও বাড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102