শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা

ভারতের নৌবাহিনীর শীর্ষ বৈঠক বাংলাদেশ-চীন ইস্যুতে

bornomalanews
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯১ Time View

ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতা নিয়ে ভারতের উদ্বেগ বাড়ায় দেশটির নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা বৈঠক করবেন। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বৈঠকে দেশটির অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন তারা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন এবং কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব আসন্ন প্রধান নিরাপত্তা উদ্বেগ হিসেবে বৈঠকে আলোচনার জন্য উঠে আসার সম্ভাবনা রয়েছে।আরেকটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হলো চীনের ক্রমবর্ধমান কর্মকাণ্ড এবং পাকিস্তানকে দেওয়া সামরিক সহায়তা।

 

সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, এই বৈঠকটি ১৭ সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌবাহিনী সদর দপ্তরে চার দিন ধরে অনুষ্ঠিত হবে বলে ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন।

এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রথম সম্মেলন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যের পর এই বৈঠকের ঘোষণা এলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102