রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ: ফেরত পাঠানো আরও ৫৪ ভারতীয় যুবক, সতর্কবার্তা পুলিশের

bornomalanews
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩১ Time View

বর্ণনা: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের দায়ে আরও অর্ধশতাধিক ভারতীয়কে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (২৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বিশেষ একটি বিমানে করে ৫৪ জন ভারতীয় যুবককে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে। তারা সবাই ভারতের হরিয়ানা রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব যুবকের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। অধিকাংশই ‘ডনকি রুট’ নামে পরিচিত অবৈধ পথে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে কর্নাল জেলার ১৬ জন, কৈথালে ১৫ জন, আম্বালায় ৫ জন, যমুনানগরে ৪ জন, কুরুক্ষেত্রে ৪ জন, জিন্দে ৩ জন এবং সোনিপত, পঞ্চকুলা, পানিপত, রোহতক ও ফতেহাবাদ জেলার একজন করে রয়েছেন। কর্নাল পুলিশের ডিএসপি সন্দীপ কুমার জানান, ফেরত আসা সবাইকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এখনও পর্যন্ত কোনো দালালের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, যারা বিদেশে যেতে চান, তাদের অবশ্যই আইনসম্মত পথ অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। অবৈধ পথে গেলে শেষ পর্যন্ত বড় বিপদের মুখে পড়তে হয়। ডিএসপি কুমার জানান, পুলিশের তদন্ত অব্যাহত থাকবে এবং কারও বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড থাকলে তা খুঁজে বের করা হবে। এদিকে, অবৈধ অভিবাসনবিরোধী কঠোর অবস্থানের কারণে চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে শত শত ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রশাসনিক সূত্র মনে করছে, অবৈধভাবে বিদেশে পাড়ি জমানো তরুণদের জন্য এই ঘটনা বড় শিক্ষার বার্তা হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102