শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান

আমি আর আমার ছেলে একসঙ্গে বড় হয়েছি: শ্রাবন্তী

bornomalanews
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯৪ Time View

স্কুলের গণ্ডি না পেরোতেই বিয়ে, ছেলেকে নিয়েই এগিয়ে চলেছেন শ্রাবন্তী ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির জীবন যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। স্কুলজীবনের গণ্ডি না পেরোতেই ভালোবাসার টানে বাড়ির অমতে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন তিনি, তখন তার বয়স মাত্র ১৬। বিয়ের ঠিক এক বছরের মাথায় মা হন শ্রাবন্তী; স্কুলের পাঠ চুকানোর আগেই জন্ম দেন একমাত্র ছেলে ঝিনুককে। সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের এই অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। শ্রাবন্তী জানান, তার কাছে জীবনের প্রতিটি মুহূর্তের গুরুত্ব ছিল অপরিসীম। “প্রায়োরিটি আমার কাছে খুব জরুরি। তখন নিজের জন্য সময় রাখতে চেয়েছিলাম,” বলেন তিনি। শ্রাবন্তী মনে করেন, ছোট বয়সে বিয়ের সিদ্ধান্তটি হয়তো বাড়াবাড়ি ছিল, তবে ভাগ্যই তাকে সে পথে নিয়ে গেছে। তার ভাষায়, “বিয়েটা না করলে হয়তো ছেলেকে পেতাম না। ঝিনুককে খুব ছোটবেলায় পেয়েছি, ওর সঙ্গে একসঙ্গে বড় হয়েছি। তখন আমার মনে হয়েছিল, ছেলেকে সময় দিই। জন্ম থেকে বড় হওয়াটা ওর পাশে থেকে উপভোগ করেছি।” ২০০৩ সালে ‘চ্যাম্পিয়ন’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন শ্রাবন্তী চ্যাটার্জি। বিপরীতে ছিলেন জিৎ, আর ছবিটি বক্স অফিসে ছিল দারুণ সফল। সিনেমার আড়ালে, বাস্তব জীবনেও ভালোবাসা, সংসার ও ছেলেকে ঘিরে এগিয়ে চলেছে শ্রাবন্তীর জীবন। বিয়ে-ভাঙাগড়ার নানা অধ্যায় পেরিয়ে ছেলেকে নিয়েই নতুন করে স্বপ্ন দেখছেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102