বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

শেখ হাসিনার সঙ্গে তিশার ‘ছবি’ জাদুঘরে রাখার পরামর্শ শাওনের

bornomalanews
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৫৯ Time View

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন সামাজিক মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের নানান সিদ্ধান্ত ও ব্যক্তিদের ভূমিকা নিয়ে সমালোচনা করে চলছেন। সম্প্রতি তিনি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ইঙ্গিত করে ‘উপদুষ্টু’ বলে কটাক্ষ করেছেন এবং তার স্ত্রীর পুরনো শাড়ি নিয়ে মন্তব্য করেছেন। শাওন একটি ছবি শেয়ার করেন, যেখানে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে শাড়ি পরা অবস্থায় দেখা যায়, এবং ক্যাপশনে লিখেছেন, ছবিটি সুন্দর এবং লিটনের ফ্ল্যাটের রূপকার, ‘উপদুষ্টু’ পরিচালক সাহেবের স্ত্রীর শাড়িটাও বেশ। তিনি এই ছবিটি বড় করে ‘উপদুষ্টু মহোদয়ের তত্ত্বাবধানে বানানো’ স্মৃতি জাদুঘরে রাখার দাবি জানান। এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং শাওনের মন্তব্যকে অনেক নেটিজেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে উদ্দেশ্য করে দেখছেন। উল্লেখ্য, ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ফারুকীর ‘ব্যাচেলর’ ছবির একটি জনপ্রিয় দৃশ্য ছিল লিটনের ফ্ল্যাট, যেখানে প্রেমিক-প্রেমিকারা সময় কাটাতেন। শাওন অনেক বছর পর সেই ঘটনাটি আবার স্মরণ করিয়ে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102