বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

ভোট হলে তোমাদের অস্তিত্ব থাকবে না, জামায়াতকে মির্জা ফখরুল

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১০ Time View

ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী যে দাবি করছে, সেটাই করা হবে, না হলে ভোট হবে না—এমন ভাবনা ভোটের প্রতি ভয় প্রদর্শনের প্রতিফলন। ফখরুল বলেন, ভোটের মাধ্যমে ক্ষমতা হারানোর আশঙ্কায় তাদের ভয় পাওয়া স্বাভাবিক। তিনি ভোট ও নির্বাচনের প্রতি এই আতঙ্ককে রাজনৈতিক অস্তিত্বের সংকটে পরিণত হয়েছে উল্লেখ করেন। সভায় তিনি আরও বলেন, এলাকার কোনো এনসিপি নেই, তাই তাদের ভোট কীভাবে হবে তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। এজন্য তারা জামায়াতের সঙ্গে ঐক্য করছে। পিআর সিস্টেম সম্পর্কে জনগণের অজ্ঞতা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং এটিকে বিভ্রান্তিমূলক উল্লেখ করেন। ফখরুল আরও জানান, দীর্ঘ ৯ মাস ধরে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরেও সরকার যদি অমীমাংসিত বিষয় চাপিয়ে দেয়, তাহলে বিএনপি এর দায় গ্রহণ করবে না ও দায় সরকারকেই নিতে হবে। তিনি ক্ষমতায় এলে প্রথম ১৫ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন এবং মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালুর পরিকল্পনা জানান। মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102