বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

bornomalanews
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১৮ Time View

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি কেবিনে অবস্থান করছেন। চিকিৎসক আরও জানান, টেস্টের রিপোর্টগুলি বোর্ড পর্যালোচনা করার পর আগামী চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করা হবে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে রওনা হন। গত শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন খালেদা জিয়া। সর্বশেষ ১৫ অক্টোবরও তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে একদিনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। ৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন দীর্ঘ সময় ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের জটিল সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102